‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে আধুনিক পদ্ধতিতে গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
আমতলীতে আধুনিক পদ্ধতিতে গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আমতলীতে আধুনিক পদ্ধতিতে গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ad728
আমতলী প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরগুনার আমতলীতে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মিয়া। প্রশিক্ষণে গোলপাতার রস সংগ্রহ, স্বাস্থ্যসম্মত পরিবেশে গুড় উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গুণগত মান বজায় রাখা, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে আধুনিক উৎপাদন কৌশল সম্পর্কে ধারণা দেন। অতিথিরা বলেন, উপকূলীয় অঞ্চলে গোলপাতার গুড় একটি সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদভিত্তিক পণ্য। আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্রযুক্তির মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করা গেলে কৃষকদের আয় বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী এ পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাও সম্প্রসারিত হবে। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের উৎপাদন দক্ষতা বাড়াতে এবং উন্নত মানের গোলপাতার গুড় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ad300