আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে সড়ক অবরোধকে কেন্দ্র করে মো. আল-আমীন মুন্সি (৩৮) নামে এক স্থানীয় ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকাগামী বাসস্ট্যান্ডের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আল-আমীন মুন্সির ওপর হামলা করা হয় বলে অভিযোগ। হামলায় তিনি লাঠির আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক শেষকথা Seshkatha News