‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বেতাগীতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা বরগুনায় মরহুম তারিকুজ্জামান টিটু মিনি-বার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১ বামনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিনজন! বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ ‘গুরু’ ওরফে সোহেল খান গ্রেপ্তার! মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে! আমতলীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১ বরগুনায় তীব্র সার সংকট: বিপাকে পড়েছেন কৃষকেরা পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বরগুনায় কিশোর আবিদকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ: জড়িতদের গ্রেপ্তারের দাবি বরগুনার ঢলুয়ায় দুর্যোগ প্রস্তুতিতে জাগোনারীর সচেতনতামূলক সভা বামনায় বিষখালী নদীর চর থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ!

বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার!

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার! ছবির ক্যাপশন: বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি বেড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিপন হাং (২৫) আমড়াঝুড়ি গ্রামের হাওলাদার বাড়ির মো. সোহরাব হাওলাদার এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীরের অর্ধেক বস্তাবন্দী অর্ধেক বাহিরে অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর আজ ১৩জুলাই সোমবার তার মরদেহ উদ্ধার হয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভা

বরগুনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভা

ad300