বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভায় অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রফিকুল আমিন। বক্তব্য দেন মো. এনামুল হক দুলাল, হাফেজ মো. আলাউদ্দিন, লাবনী আক্তারসহ স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, পৌরবাসীর ওপর হঠাৎ করে সর্বোচ্চ ১০ গুণ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে পৌরবাসীর অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
বেতাগীতে ১০ গুণ হোল্ডিং ট্যাক্স: বাতিলের দাবিতে মতবিনিময় সভা!
- প্রকাশের সময় : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে ১০ গুণ হোল্ডিং ট্যাক্স: বাতিলের দাবিতে মতবিনিময় সভা!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News