‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্রসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : Sep 20, 2026 ইং
বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্রসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি ছবির ক্যাপশন: বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্রসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানি, ব্যবহারযোগ্য টয়লেট, পর্যাপ্ত আলো ও নারীর নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০টি নারী দলের প্রতিনিধিরা। ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার JAGO NARI-এর Women Lead in Emergencies (WLiE) প্রকল্পের উদ্যোগে এবং CARE Bangladesh-এর সহযোগিতায় পাথরঘাটার ছোটবগী, পাথরঘাটা সদর ও আয়লাপাতাকাটা ইউনিয়নের প্রায় ২৪০ জন নারী প্রতিনিধি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। প্রকল্পটি AFD-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। স্মারকলিপিতে দুর্যোগকালীন নারীদের জন্য নিরাপদ আশ্রয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ, সরকারি সেবা ও জীবিকার সুযোগ, নিরাপদ খাবার পানি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যোগ্য নারী জেলেদের জেলে কার্ড প্রদান এবং বিভিন্ন স্থানীয় কমিটিতে প্রান্তিক নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে WLiE নারী দলগুলোর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও নিবন্ধনের দাবিও তুলে ধরা হয়। নারী দলের সদস্যরা বলেন, নারীদের শুধু সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং স্থানীয় পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।

অনুষ্ঠানে বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, JAGO NARI-এর নির্বাহী প্রধান হোসনে আরা হাসিসহ গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নারী দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ও গ্রেপ্তার

বেতাগীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১ ও গ্রেপ্তার

ad300