‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় তেল সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
বরগুনায় তেল সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় তেল সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
ad728

বরগুনায় জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহে অনিয়ম এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তেল সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ক্যাব বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট রেজবুল কবির, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ, সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, ক্যাব সদস্য মোহাম্মদ খোকা এবং এটিএন নিউজের বরগুনা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায় এ ধরনের আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300