বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ ভবন পড়ে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে শ্রেণিকক্ষ সংকটের কারণে একটি কক্ষে একসঙ্গে দুই শ্রেণির পাঠদান করায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনটির ছাদের বিভিন্ন অংশ বিভিন্ন সময় খসে পড়েছে। ভবনটি ব্যবহারের অনুপযোগী হলেও শিক্ষার্থীরা এর আশপাশে খেলাধুলা করায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শ্রেণিকক্ষের সংকটের কারণে একই কক্ষে দুই শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ করে সেখানে নতুন ভবন নির্মাণ করা হলে নিরাপত্তার পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটও অনেকটা দূর হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, ভবনটি নিলামে দেওয়ার পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি নিলামে তোলার জন্য উপজেলা প্রশাসনকে তিন ধাপে অনুরোধ করা হয়েছে। দ্রুত এর কার্যকর ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক পাঠদান পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
বেতাগীতে ঝুঁকিপূর্ণ ভবনে এক কক্ষে দুই শ্রেণির পাঠদান!
- প্রকাশের সময় : Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার বেতাগী উপজেলার ৩৭ নম্বর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবন পড়ে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষ সংকটে এক কক্ষেই চলছে দুই শ্রেণির পাঠদান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News