‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

  • প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ ছবির ক্যাপশন: কক্সবাজারের ইনানীতে টুপিটুপি রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ ও ঘটনাস্থল।
ad728

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জন পর্যটক নিহত হয়েছেন।

গত শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. নাফিজ তেহামী (জাইফ)। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 'চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার' বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের দক্ষিণ চুনাখালী গ্রামে। তার বাবা মো. জেয়াদুল কবির এবং মা কাজল রেখা।কক্সবাজার ফায়ার সার্ভিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য সুত্রে জানা যায়, নাফিজ ও তার পরিবারের সদস্যরা কক্সবাজারে বেড়াতে গিয়ে ওই রিসোর্টে অবস্থান করছিলেন। নিহত অন্যরা হলেন- তার বড় বোন ফারিহা কবির, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি, কাজিন লায়লা জাহান নাবিলা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), কাজিন মালিহা মিলা ও ভাগ্নে শিশু ফাইজান আহাম্মেদ। এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, "এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।"

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে অগ্নিকাণ্ডের সঠিক কারণ চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। মর্মান্তিক এ দুর্ঘটনায় দক্ষিণ চুনাখালী গ্রামে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার

বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার

ad300