বরগুনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমতলার পাড় এলাকায় পিটিআই সড়কসংলগ্ন একটি ভাড়াবাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রুমনের শয়নকক্ষ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রুমন (২০) ও সুজন সিকদার (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ টাকা। পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দৈনিক শেষকথা Seshkatha News