‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বেতাগীতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা বরগুনায় মরহুম তারিকুজ্জামান টিটু মিনি-বার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১ বামনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিনজন! বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ ‘গুরু’ ওরফে সোহেল খান গ্রেপ্তার! মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে! আমতলীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১ বরগুনায় তীব্র সার সংকট: বিপাকে পড়েছেন কৃষকেরা পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বরগুনায় কিশোর আবিদকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ: জড়িতদের গ্রেপ্তারের দাবি বরগুনার ঢলুয়ায় দুর্যোগ প্রস্তুতিতে জাগোনারীর সচেতনতামূলক সভা বামনায় বিষখালী নদীর চর থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ!

আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : Oct 23, 2026 ইং
আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ছবির ক্যাপশন: আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার আমতলীতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব স্টল জোরপূর্বক তালাবদ্ধ করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। তাঁর নির্দেশে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি মো. শাহজাহান সরদার ও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার স্টলটিতে তালা দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্টলটি তালাবদ্ধ থাকায় ভেতরে আটকা পড়েছে ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রিপন তালুকদারের প্রায় পাঁচ লাখ টাকার পশুখাদ্য ও মাছের খাদ্য। এতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের শুক্রবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় সাতটি স্টল নির্মাণ করা হয়। এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ স্টলগুলো ভাড়া দিয়ে আসছে। গত ১ আগস্ট মাদ্রাসা ভবনের সামনের একটি স্টল ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশুখাদ্য ও মাছের খাদ্য বিক্রি করতেন। অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে শাহজাহান সরদার ও মোশাররফ হোসেন হাওলাদার স্টলটিতে তালা লাগিয়ে দেন। এতে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে থাকা পণ্য বের করতে পারছেন না ব্যবসায়ী। বন্ধ রয়েছে তাঁর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম। খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন তালা খুলে দেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে স্টলটিতে পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছি। বুধবার রাতে শাহজাহান সরদার ও মোশাররফ হাওলাদার আমার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য আটকা পড়েছে। আমি দ্রুত আমার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।” অভিযোগের বিষয়ে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার স্টলে তালা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে ঘর ভাড়া দিয়েছে। তাই আমার ঘরে আমি তালা দিয়েছি।” তবে ভাড়ার চুক্তিপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি বলে জানা গেছে। শাহজাহান সরদার আরও দাবি করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নির্দেশে তিনি স্টলে তালা দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জসিম উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগে নাম আসা মোশাররফ হোসেন হাওলাদারের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, “মাদ্রাসার স্টল দখল করতে শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তালা দিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।” তিনি আরও অভিযোগ করেন, স্টলে তালা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, “বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছি। দলের কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।” আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় মাদ্রাসার সম্পত্তির মালিকানা, স্টল ভাড়ার বৈধতা এবং তালা দেওয়ার পেছনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীর আটকে পড়া পণ্য উদ্ধার ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

ad300