‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীতে চায়ের দোকানীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!

  • প্রকাশের সময় : Sep 29, 2026 ইং
তালতলীতে চায়ের দোকানীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল! ছবির ক্যাপশন: বরগুনার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারে ইয়াবা সেবনের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারে ইয়াবা সেবনের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফকিরহাট বাজারের এক চায়ের দোকানদারসহ কয়েকজনকে ভিডিওতে মাদক সেবন করতে দেখা যায়। একই সঙ্গে নুরু নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা সরবরাহ ও অন্যদের মাদক সেবনে সহায়তা করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাজারের পশ্চিম পাশে বেড়িবাঁধসংলগ্ন একটি ভাড়া বাসায় বসে কিশোর, যুবক ও জেলেদের মাদক সেবনে উৎসাহিত করছেন।

স্থানীয়দের দাবি, ফকিরহাট বাজারে মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইলিশ মাছের জন্য পরিচিত এ বাজারে মাদকের প্রভাব তরুণ ও জেলে সম্প্রদায়ের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলেও অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জমে উঠছে কোরবানির পশুর হাট

বরগুনায় জমে উঠছে কোরবানির পশুর হাট

ad300