‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তিন দিনের সফরে বরিশাল ও বরগুনায় আসছেন জাতীয় সংসদের চিফ হুইপ

  • প্রকাশের সময় : Mar 14, 2026 ইং
তিন দিনের সফরে বরিশাল ও বরগুনায় আসছেন জাতীয় সংসদের চিফ হুইপ ছবির ক্যাপশন: তিন দিনের সফরে জাতীয় সংসদের চিফ হুইপ
ad728
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে বরিশাল ও বরগুনা জেলায় আসছেন আলহাজ্ব নুরুল ইসলাম মনি। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিনি এ সফর করবেন।

শনিবার (১৪ মার্চ) চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৫ মার্চ বিকেলে তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশাল এর উদ্দেশ্যে রওনা দেবেন। পরদিন ১৬ মার্চ সকালে তিনি পাথরঘাটা উপজেলা পৌঁছে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে বরগুনা ফিরে ক্রোক খালের উদ্বোধন করবেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এছাড়া একই দিন সন্ধ্যায় বরগুনা জেলা পুলিশ সুপারের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের শেষ দিন ১৭ মার্চ তিনি তাঁর নির্বাচনী এলাকা বেতাগী উপজেলা সফর করবেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ, মাজার জিয়ারত এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!

বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!

ad300