বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার ১ নম্বর আসামি হৃদয় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ২ নম্বর আসামি শ্রীবাস বেপারী এখনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী অভিযোগ করেন, হৃদয় সরদার ও শ্রীবাস বেপারী তার স্বামীকে মারধর এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে ভিডিওতে তিনি জানান। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বরগুনা সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর আসামিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এতে তার স্বামী, ভাই, মেয়েসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
বরগুনায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা: গ্রেফতার ১!
- প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা: গ্রেফতার ১!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News