‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : Apr 10, 2026 ইং
আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ
ad728
বরগুনার আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউটস ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, আমতলী সরকারি এ কে হাই স্কুলের প্রধান শিক্ষক মো. বজলুল রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহামুদ সেলিম এবং আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বামনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই!

বরগুনার বামনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই!

ad300