‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে গোডাঙ্গা খালের লিজ বাতিল ও খালে মাছ চাষ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গত সোমবার (১৩ জুলাই) দুপুরে গোডাঙ্গা খালের পাড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৩০০ জন অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সুইজগেটের কাছে খালে ঘনজালের নেট দিয়ে মাছ চাষ শুরু করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষিকাজ, গৃহস্থালি ব্যবহার ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা দ্রুত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে জড়িত নন; আফজাল মৃধা ইজারা নিয়ে মাছ চাষ করছেন এবং খাল পরিষ্কার হওয়ায় এলাকাবাসী উপকৃত হচ্ছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্

তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্

ad300