‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ মাদক ব্যবসায়ী গোপাল সাহা

  • প্রকাশের সময় : Apr 21, 2026 ইং
বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ মাদক ব্যবসায়ী গোপাল সাহা ছবির ক্যাপশন: বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ মাদক ব্যবসায়ী গোপাল সাহা
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গোপাল শাহা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্রাঞ্চ রোড মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা বরগুনার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোল্লা মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাঞ্চ রোড মুসলিমপাড়া এলাকার মিল্লাত কসমেটিকস ও বিনা অপারেশন পাইলস সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত গোপাল শাহা বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্রাঞ্চ রোড রাসেল স্কয়ার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কালা চাঁদ শাহা এবং মাতার নাম পদ্ম রানী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ad300