‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

‘বিতর্ক মানেই যুক্তি’- বরগুনায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬

  • প্রকাশের সময় : Sep 23, 2026 ইং
‘বিতর্ক মানেই যুক্তি’- বরগুনায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬ ছবির ক্যাপশন: জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত
ad728


বরগুনা প্রতিনিধি: ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজ্ঞান, পরিবেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তি-তর্কের মাধ্যমে নিজেদের মেধা ও জ্ঞান তুলে ধরে। সুহৃদ সমাবেশের আয়োজনে এবং দৈনিক সমকাল ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারের বিতর্কের অন্যতম আলোচিত বিষয় ছিল—‘নীতিমালা প্রণয়ন করে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়, এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।’ বিষয়ের পক্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি তুলে ধরে বলেন, শুধু আইন বা নীতিমালা প্রণয়ন করলেই পরিবেশ দূষণ বন্ধ করা সম্ভব নয়। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের আচরণগত পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের অংশগ্রহণ জরুরি। অন্যদিকে, প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যুক্তি দেন, জনসচেতনতার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং আইন প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের মতে, যথাযথ আইন ও নীতিমালা থাকলেও প্রয়োগ দুর্বল হলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। ফলে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ বরগুনা জেলা শাখার সভাপতি তারিক বিন আনসারী সুমন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. মতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি মেধা ও মনন বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন এবং প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়ে। এ ধরনের আয়োজনের মূল দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের হলেও দৈনিক সমকাল দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি শিক্ষা অনিমেষ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ ফারুক, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিজ্ঞান ও পরিবেশবিষয়ক নানা দিক যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেন। বিতর্কের মাধ্যমে তাঁরা পরিবেশ দূষণের কারণ, জনসচেতনতার গুরুত্ব, নীতিমালার বাস্তবায়ন, আইন প্রয়োগ এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। উৎসবের প্রতিযোগিতামূলক পর্ব শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি ও বক্তব্য উপস্থাপনের জন্য বিজয়ী দলের সুবাইতা রহমানকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এ সময় আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান। আয়োজকদের মতে, বিজ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা শিক্ষার্থীদের শুধু বিতর্কের মঞ্চেই দক্ষ করে তোলে না; বরং বাস্তব জীবনে তথ্য যাচাই, বিশ্লেষণ ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বাড়ায়। তাই নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও পরিবেশ-সচেতনতা গড়ে তুলতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্য

বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্য

ad300