‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝরা বোলিং

  • প্রকাশের সময় : Apr 17, 2026 ইং
বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝরা বোলিং ছবির ক্যাপশন: বরগুনায় স্কুল ক্রিকেটে রাফিনের আগুন ঝরা বোলিং
ad728
স্পোর্টস রিপোর্ট: বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আলোচনায় এসেছেন খুদে পেসার রাফিন আহমেদ। বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ৬টি উইকেট শিকার করেন বরগুনা জেলা স্কুলের এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই প্রতিভাবান ক্রিকেটারের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই গতিময় বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেন রাফিন। তার করা ২৪টি বলের একটিতেও রান নিতে পারেনি কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটাররা। চার ওভারের সবগুলোই ছিল মেডেন।

রাফিনের তোপে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। দলের মোট ৩২ রানের মধ্যে ১৮ রান আসে অতিরিক্ত খাত থেকে। অর্থাৎ ব্যাট হাতে ১১ জন ব্যাটার মিলে করতে পেরেছেন মাত্র ১৪ রান।

জয়ের জন্য ৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বরগুনা জেলা স্কুল। ওপেনার সিয়াম মোল্লা ১০ ও ফারহান ১৩ রানে অপরাজিত থেকে মাত্র ২ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।

রাফিনের এমন অসাধারণ বোলিং পারফরম্যান্সে বরগুনার ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। তরুণ এই পেসারকে ঘিরে ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বিচারকের স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: বরগুনার এপিপির বি

বিচারকের স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: বরগুনার এপিপির বি

ad300