বামনা প্রতিনিধি: গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬)- সন্ধ্যা ৭টার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল ও ইব্রাহিম মুক্তাদি সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাহাত খানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,,
বিক্ষোভ থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার বিরোধিতা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News