নিজস্ব প্রতিবেদক: একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার ৭নং কাঁঠালতলী ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট মো: জামাল হোসেন। তিনি বরগুনা জজ কোর্টের এডিশনাল জিপি এবং জাতীয়তাবাদী জিসাস, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, "একটি আদর্শ ও মডেল ইউনিয়ন বিনির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।" উৎসবের এই আনন্দঘন মুহূর্তে তিনি ৭নং কাঁঠালতলী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট জামাল
- প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
ছবির ক্যাপশন: পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন Ad. জামাল
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News