‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : Oct 7, 2026 ইং
বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: বেতাগীতে ডেঙ্গুতে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. জান্নাতী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাতী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলী গ্রামের রাজা গাজীর মেয়ে এবং ফুলঝুড়ী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের অধ্যক্ষ বশির আলম জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

ad300