‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

  • প্রকাশের সময় : Sep 20, 2026 ইং
পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! ছবির ক্যাপশন: পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!
ad728


পাথরঘাটা প্রতিনিধি: চলতি মৌসুমে দীর্ঘদিন ইলিশের দেখা না পেলেও হঠাৎ গভীর বঙ্গোপসাগরে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা। বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি। ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন তারা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পান। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে মাছ ছাড়াতেই তাদের হিমশিম খেতে হয়। ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে। মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কম হয়েছে বলেও জানান তিনি। পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি মৌসুমে এ এলাকায় এক ট্রলারে একসঙ্গে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম। জেলেরা জানান, দীর্ঘদিন মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছিল। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিকে এ ঘটনায় অন্যান্য ট্রলার মালিক ও জেলেরাও নতুন আশায় গভীর সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

ad300