বামনা প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মো. রুবেল হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া উপজেলার ৬ নম্বর ইউনিয়নের উত্তর কুমিরমারা গ্রামের একটি বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের বাসিন্দা এবং মো. রুস্তম খাঁর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সহযোগীকে নিয়ে রেন্ডি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক শেষকথা Seshkatha News