বরগুনা প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরগুনার সেপ্টেম্বর মাসের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত সভায় বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার উপজেলা প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত পরামর্শকরা উপস্থিত ছিলেন। সভায় জেলার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। তিনি প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, কাজের মান বজায় রাখা এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News