‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার যোগাযোগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: চিফ হুইপ

  • প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
বরগুনার যোগাযোগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: চিফ হুইপ ছবির ক্যাপশন: বরগুনার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি। পাথরঘাটায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি ---

গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) পাথরঘাটা সফরকালে মনিপুর মসজিদের সামনে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। চীফ হুইপ বলেন, দীর্ঘদিন অবহেলিত জনপদের উন্নয়নে সড়ক-সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বরগুনার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে পায়রা, বিষখালী ও বেতাগী সেতুর নির্মাণকাজ এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এসব সেতুর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে। বরগুনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ অঞ্চলের মৎস্যসম্পদ, পর্যটন, শিল্প ও বন্দরকেন্দ্রিক সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে টিআর ও কাবিখা কর্মসূচির বরাদ্দ যথাযথভাবে ব্যবহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

চীফ হুইপ আরও বলেন, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বরগুনাকে একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: অর্থনীতি, বিনিয়োগ ও কূটন

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: অর্থনীতি, বিনিয়োগ ও কূটন

ad300