বামনা প্রতিনিধি: বামনার রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি, এমফিল গবেষক ও বামনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. রিয়াদুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা। বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা বিএনপি নেতা, শিল্পপতি, ডৌয়াতলা কলেজের গভর্নিং বডির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রুহুল আমিন শরীফ ---
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক শেষকথা Seshkatha News