‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

  • প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের ছবির ক্যাপশন: বরগুনায় স্থানীয় উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে ‘স্থানীয় উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন, পরিবেশ ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬)- সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। সভায় বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিষখালী ও পায়রা নদীতে সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, আইসিইউ ও সিসিইউ চালু এবং বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে জনবল নিয়োগসহ ২৩ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়। এছাড়া জেলার জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যু দমন, ইলিশ সংরক্ষণ, গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ, পর্যটন ও শিল্পের বিকাশ এবং কৃষি-মৎস্য গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলা, শিল্পকারখানা স্থাপন, আধুনিক আবহাওয়া অফিস প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, বরগুনার উন্নয়নে সরকারের উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রেসক্লাবের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো জেলার দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, কোন বিষয় স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব এবং কোনটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা বড় প্রকল্প প্রয়োজন—তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। জেলা প্রশাসক আরও বলেন, বরগুনায় কৃষি, মৎস্য, পর্যটন ও উপকূলীয় অর্থনীতির বড় সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জেলার অর্থনীতি আরও গতিশীল হবে। জনস্বার্থসংশ্লিষ্ট ও বাস্তবায়নযোগ্য দাবিগুলো অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। উন্নয়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুদরত ই খুদা জেলার আইনশৃঙ্খলা, জেলেদের নিরাপত্তা ও জলদস্যু দমনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ADC শিক্ষা অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্রশীল (ADM), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আঃ হান্নান, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-চাহিদা নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের সরাসরি মতবিনিময় উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবভিত্তিক করতে সহায়ক হবে। বরগুনার উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:

বেতাগীতে ভেকু দিয়ে মাটি কাটায় খালে ধসে পড়ল সরকারি টয়লেট:

ad300