‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

  • প্রকাশের সময় : Sep 22, 2026 ইং
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ছবির ক্যাপশন: বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় (ছবি: সংগৃহীত)।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার -

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকউজ্জামান মাহফুজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, র‍্যাব-৮-এর স্কোয়াড লিডার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ সভায় আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বৈঠক ও পর্যালোচনা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বরগুনা সার্কিট হাউসে বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের বরগুনায় শুভাগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের ক

পাথরঘাটায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীর ওপর হামলায় ৩ মাসের ক

ad300