‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় গাজী টিভির প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

  • প্রকাশের সময় : Oct 8, 2026 ইং
বরগুনায় গাজী টিভির প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ ছবির ক্যাপশন: বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।
ad728

বরিশাল প্রতিনিধি: বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন—অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম (৩৫) এবং অটোরিকশাচালক বাবলু। গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাওহিদুল ইসলাম নামক এক জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক বাবলুকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরদিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-গ-৪৭-৬৮৮৫ নম্বরের একটি প্রাইভেটকার গৌরীচন্না থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাওহিদুল ইসলাম নিহত হন। অটোরিকশাচালক বাবলুসহ আরও দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে বাবলুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এছাড়াও এ দূর্ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছে ---

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ বলেন, দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ

সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ

ad300