‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া
ad728
বরগুনা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত ইবনে সাদেক, জেলা নায়েবে আমির মো. আফজালুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুশ শাকুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহের সঞ্চালনায় ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদেরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত করেন।

মাহফিলে বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরগুনা ১-এর সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০ মাসের বেতন বকেয়া, অনিশ্চয়তায় পাথরঘাটার টিকাবাহী পোর্টারদে

২০ মাসের বেতন বকেয়া, অনিশ্চয়তায় পাথরঘাটার টিকাবাহী পোর্টারদে

ad300