প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বরগুনা শিশু একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
বরগুনা শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিংকু।
পোশাক বিতরণকালে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে প্রাক-প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম কোমলমতি শিশুদের শিশু একাডেমিতে আসার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিশু একাডেমির কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered