প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন।
গত বুধবার আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোঃ শাহ আজিজ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
ক্যাম্পেইনে ডেঙ্গু বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের ব্যানারে উল্লেখ করা হয়, “নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন”।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered