প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
আমতলীতে জমি দখলের অভিযোগে নারীর ১৫ দিনের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা-য় অবৈধভাবে জমি দখলের অভিযোগে খাদিজা বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেয়া হয়েছে।
গত রোববার (১১ মে) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। অভিযোগের ভিত্তিতে আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে পুনরায় দখল বুঝিয়ে দেয়া হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered