প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
আমতলীতে চুরি হওয়া গাভীন গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের বাসিন্দা মো. সোবাহান মিয়ার গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গাভীন গরু উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত ২০ এপ্রিল তার গাভীন গরুটি গোয়ালঘর থেকে চুরি হলে তিনি আমতলী থানায় একটি এজাহার দায়ের করেন।
পরে আমতলী থানা পুলিশ সন্দেহভাজন আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) আমতলী থানা পুলিশ তালতলী থানা এলাকা থেকে চুরি হওয়া গরুটি একটি বাছুরসহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered