প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
বরগুনায় শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”

বরগুনা প্রতিনিধি : “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় বরগুনা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফুটবল ফাইনালে বালিকা বিভাগে আমতলী উপজেলা ও বরগুনা পৌরসভার দল অংশ নেয়। খেলায় বরগুনা পৌরসভা আমতলী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক বিভাগের ফাইনালে বরগুনা পৌরসভা বেতাগী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বালক ও বালিকা বিভাগের মোট ৮টি ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এ জেড সালেহ ফারুক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুরসহ জেলা ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এবারের “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭০ জন ছেলে-মেয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন