প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
আমতলীর চলাভাঙ্গায় কমিউনিটি ক্লিনিকে চুরি!

আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা কমিউনিটি ক্লিনিকে গত পরশু রাতে চুরির ঘটনা ঘটেছে। ক্লিনিক সূত্রে জানা গেছে, পানির মটর, রাউটার, বিপি মেশিন, ফান্ডে সংরক্ষিত টাকাসহ গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে।
কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি আল হাসিব জানান, রাতে তালা ভেঙ্গে কমিউনিটির ক্লিনিকের গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। সকালে খবর পেয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পাই। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered