প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
বামনায় ৫০ পিস ইয়াবা উদ্ধার ও আটক ৩

বরগুনার বামনা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার (২ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বামনা থানাধীন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের রামনা-ডৌয়াতলা সড়কে অভিযান চালিয়ে মো. ইয়াছিন মৃধা (২৮) ও মো. আবু সালেহ মুন্সি (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিমাখাল ইউনিয়নের উত্তর হালতা এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা এলাকায় ড্যানিয়েল খান ওরফে রাসেল খান (৪৮)-এর বাড়ির প্রবেশপথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বামনা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered