প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন আইনজীবীবৃন্দ, মহরারবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।
র্যালি শেষে আমতলী উপজেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি একটি কার্যকর সহায়ক মাধ্যম।
বক্তারা আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যাতে সহজেই আইনগত সহায়তা পেতে পারেন, সে জন্য কার্যক্রম আরও বিস্তৃত ও সহজলভ্য করা প্রয়োজন।
এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং গরিব ও অসহায় নারী-পুরুষদের মধ্যে আইনগত সহায়তা বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন