প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
বেতাগীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি উপকারভোগীদের হাতে হুইলচেয়ার ও ঢেউটিন তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নিজ হাতে বেতাগী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পাশাপাশি তিনি সকলকে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered