প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
বরগুনায় গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরগুনায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী রকিবুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাদিয়া আক্তার।
উক্ত সভায় বক্তারা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধি, মামলার সংখ্যা কমিয়ে আনা, তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করা, লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered