প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
বরগুনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

জ্ঞান-বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬। জেলা প্রশাসন, বরগুনার উদ্যোগে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বরগুনা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার এবং তরুণদের উদ্ভাবনী চিন্তা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়ন নেতা সালেহ ফারুক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা,,
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলেও তারা মত প্রকাশ করেন।
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered