প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রতি বিঘা জমির জন্য কৃষকদের মাঝে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি ধান বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকাকাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপের প্রতিনিধি এবং শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি খাতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered