প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
পাথরঘাটায় জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা

পাথরঘাটা, বরগুনা: ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে পাথরঘাটা উপজেলা পরিষদ সভা কক্ষে ‘উপজেলা টাস্কফোর্স কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত একটানা ৫৮ দিন সমুদ্রের কোনো প্রকার মাছ ধরা যাবে না। জেলেরা যাতে এই আইন মেনে চলে, সেজন্য উপকূলীয় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ-পুলিশ, কোস্ট গার্ড এবং মৎস্য বিভাগের সমন্বয়ে সমুদ্রে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে নিশ্চিত করা হবে।
অবরোধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ চাল) যথাযথভাবে বিতরণের বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেসহ সর্বস্তরের জনগণকে এই ৫৮ দিনের অবরোধ সফল করার আহ্বান জানান,
তারিখ: ০৯ এপ্রিল, ২০২৬
স্থান: পাথরঘাটা উপজেলা, বরগুনা জেলা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered