প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
আমতলীতে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের বাসায় চুরির ঘটনা

বরগুনার আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত অধ্যাপক কুদ্দুস বিশ্বাসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে বাসার পেছনের জানালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে এবং সিন্ধুক ভাঙার চেষ্টা চালায়।
এ সময় আশেপাশের প্রতিবেশীরা শব্দ পেয়ে এগিয়ে এলে চোর পালিয়ে যায়। তবে পালানোর আগে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered