প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
বরগুনায় UH & FWC-এর ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং গৌরীচন্না ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে UH&FWC ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
SERAC-Bangladesh–এর আয়োজনে, Swedish International Development Cooperation Agency (SIDA)-এর অর্থায়নে এবং Plan International Bangladesh–এর কারিগরি সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে সভার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।
সভায় শুরুতেই কেন্দ্রের প্রধান SACMO স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কর্নারের গুরুত্ব এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। সভায় UH&FWC ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়মিত চালু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় SERAC-Bangladesh থেকে কেন্দ্র প্রধান ও সভাপতিকে নিয়মিতভাবে কমিটির সভা আয়োজনের জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি কমিটিতে তরুণ ও কিশোর-কিশোরীদের অন্তর্ভুক্ত করে নতুনভাবে কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণে কমিউনিটির মানুষকে সচেতন ও উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো উন্নয়নের জন্য যাতায়াত রাস্তা সংস্কার, প্রয়োজনীয় ঔষধ সরবরাহসহ অন্যান্য বিষয় দ্রুত বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি নিয়মিত কমিটি সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং কিশোর-কিশোরীদের কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি প্রদান করেন। পাশাপাশি কেন্দ্রের সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বাজেট থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন SERAC-Bangladesh–এর Space To Lead প্রকল্পের ভলান্টিয়ার পিয়ার লিডার নাজমুল হাসান, ফারজানা আক্তার, বনি আমিন ও সুমি এবং অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রবিউল ইসলাম।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered