প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
বরগুনায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে "বিশ্ব স্বাস্থ্য দিবস" পালিত

বরগুনায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ হামের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered