প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র্যালি

বরগুনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং আন্তর্জাতিক প্রতিপাদ্য “গৌরব ক্রীড়ায় সেতুবন্ধন করব, বাধা দূরীকরণ”।
র্যালিতে বরগুনা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ক্রীড়ার প্রসার ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered