প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
বরগুনায় নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে গণসংবর্ধনা

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লাকে গণসংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা বিএনপি, আমতলী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় আমতলী নতুন বাজার বাঁধঘাট চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, কামরুজ্জামান হিরু, মববুল আহম্মেদ খান, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব জালাল আহম্মেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা বরগুনাকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।
এরপরে তিনি বরগুনা শহরের মিজান টাওয়ারে উপস্থিত উচ্ছ্বসিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বরগুনা সদরবাসী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে স্বাগত জানান।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন