প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগুনা জেলা পরিষদের প্রশাসক

রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা-
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর সাহেআলমও উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলামসহ বরগুনার বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদকরা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন