প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
বরগুনা উত্তর লাকুরতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

বরগুনা সদর উপজেলার উত্তর লাকুরতলা "কমিউনিটি ক্লিনিক" পরিদর্শন করেছেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও সিভিল সার্জন আবুল ফাত্তাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে ক্লিনিকের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন জেলা প্রশাসক। এলাকায় ডেঙ্গু চিকন বুনিয়া, ডায়রিয়া, মশাবাহিত রোগ ও হাম রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয়, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়, এছাড়াও সাপ্তাহিক কার্যক্রমের ধারাবাহিকতা অনুযায়ী প্রতি সপ্তাহের শনিবারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করে জনগণকে সচেতন করার নির্দেশনা প্রদান করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered